শব্দকল্প অভিধান / ন / নষ্ট করা

নষ্ট করা

ক্রিয়াবিশেষ্য

  1. ছেঁড়া বা নষ্ট করে দেওয়া “রাজার সৈনিকরা গ্রামটাকে ধ্বংস করে ফেললো”
  2. পা দিয়ে চেপে নষ্ট করা “মত্ত হাতি আখের খেত নষ্ট করছে”
  3. নষ্ট বা বরবাদ করা “জমিদারের ছেলে জুয়াতে খুব পয়সা উড়িয়ে দিয়েছে”
  4. কোনো পদার্থের স্বাভাবিক গুণ বা স্বভাবে বিকার উৎপন্ন করা “ঈর্ষা বশতঃ সে তার চেহারাটাই বিগড়ে দিল”
  5. কোনো বস্তু তৈরী করার সময় এমন দোষ উৎপন্ন করা যাতে তা ঠিক না হয় “দর্জি আমার ড্রেসটা খারাপ করে দিল”
  6. খারাপ অবস্থায় নিয়ে আসা “রঞ্জন আমার ঘড়িটা বিগড়ে দিয়েছে”
  7. স্ত্রীর সতীত্ব হরণ করা “প্রতিহিংসা পরায়ণ হয়ে সে শত্রুর মেয়েকে নষ্ট করে দিল”
  8. কোনো অবস্হা,কাজ,সময় হাত থেকে যেতে দেওয়া “ও সুবর্ণ সুযোগ নষ্ট করে ফেলেছে”
  9. কোনো বস্তু নষ্ট করার কাজ “পরমেশ্বর শত্রুদের ধ্বংস করার জন্য জন্মগ্রহণ করেছিলেন”
  10. ধ্যান ভঙ্গ করা “আজ সকালে চেঁচামেচি আমার ঘুম নষ্ট করে দিয়েছে”
  11. সম্পূর্ণ রূপে নষ্ট বা সমাপ্ত করা “ভাইরাস কম্পিউটারের সকল প্রোগ্রাম মুছে দিয়েছে”
  12. এত জোরালো ভাবে কোনো জিনিসের দোষ বা খারাপ গুণ আলোচনা করা যাতে তা তার প্রকৃত স্বরূপ মনে করে সকলে তার প্রতি উপেক্ষা বা ঘৃণা প্রকাশ করে “এই ঘটনা ক্রিকেটের ভাবমূর্তি চুরমার করছে”

সমার্থক শব্দ

ধ্বংস করানাশ করাশেষ করে দেওয়াউপড়ে ফেলাডুবানোহারানোবরবাদ করাউড়িয়ে দেওয়া